ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেসের বিকল ইঞ্জিন সরিয়ে নেওয়ার পর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের সামনে বিকল হওয়া ইঞ্জিনটি বুধবার দুপুর পৌনে ৩টায় সরিয়ে নেওয়া হয়। এর আগে দুপুর ১টার দিকে ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়।

আশুগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিনটি আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের সামনে বিকল হয়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়। বিকল ইঞ্জিনটি লাইন থেকে সরিয়ে নেওয়ার পর দুপুর পৌনে ৩টায় এ রুটে ট্রেন চলাচল স্বভাবিক হয়।

জারিফ