জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত যুবকের নাম বিমল চন্দ্র (২৮)।
আজ রোববার সকাল আটটার দিকে জয়পুরহাট-ধামইরহাট সড়কের মঙ্গলবাড়ি কলেজসংলগ্ন একটি ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিমল চন্দ্রের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার পূর্ব পারুলিয়া গ্রামে। বাবার নাম খিতিশ চন্দ্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিমল চন্দ্র মোটরসাইকেলে করে মঙ্গলবাড়ি যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাকও একই দিকে যাচ্ছিল। মঙ্গলবাড়ি কলেজসংলগ্ন ইটভাটা এলাকায় পৌঁছালে ট্রাকটি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
জয়পুরহাট সদর থানার ওসি আবদুর রশিদ সরকার জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে গেছে।
ঢাকা, ১০ আগষ্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





