নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় একটি ফার্মেসিতে অগ্নিকাণ্ডের ঘটনায়সেলিনা আক্তার (৩৮) ও তার ছেলে অনিক (১৫)নামে দু’জনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে অনিক এবং বিকেল ৪টার দিকে তার মা সেলিনা আক্তার মারা যান।

এ ঘটনায় নিহত সেলিনার মেয়ে পপি আক্তার (১৭) ও কুয়েল দাশ নামে এক পথচারীও দগ্ধ হয়ে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লায় নিহতদের বাসা সংলগ্ন ওই ফার্মেসিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর আগুন চারদিকে ছড়িয়ে পড়লে তারা দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।

ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ