২০ দলীয় জোটের ডাকা ২য় ধাপের টানা ৩৬ ঘন্টা হরতালের সমর্থনে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে মিছিল ও পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহরের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকাল ৭ টায় পৌর পূর্ব থানা সভাপতি আব্দুল্লাহর নেতৃত্বে কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পেট্রোল পাম্পের কাছে এসে শেষ হয়। মিছিল শেষে শিবিরকর্মীরা রাস্তা অবরোধ করে।

মিছিলে অন্যান্যের মধ্যে সরকারী কলেজ সভাপতি, কেপিআই থানা সভাপতি ও স্থানীয় শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিল শেষে ফেরার পথে শিবিরের ২ জন কর্মীকে আটক করে থানায় নিয়ে যায় কুষ্টিয়া সদর থানা পুলিশ।

ইআর