রংপুরের বিভিন্ন স্থানে সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ছয় কর্মীসহ ৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশ কন্ট্রোলরুম অপারেটর এম এ মাজেদ জানান, জেলা পুলিশ মিঠাপুকুর থেকে জামায়াতের একজন ও পীরগাছা থানা পুলিশ বিএনপি‘র পাঁচজনকে গ্রেফতার করেছে।

বিএনপি-জামায়াতের এ ৬ কর্মীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে।

এছাড়াও জেলার বিভিন্ন স্থানে একই সময়ে অভিযান চালিয়ে ৫৩জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে স্ব স্ব থানায় মাদক বিক্রি, মাদক সেবন, জুয়া, হত্যা, খুন, ডাকাতি, চুরি, রাহাজানি, ছিনতাই ও জিআর মামলা রয়েছে।

এআর