নাশকতার আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে ২ প্লাটুন, কসবা উপজেলায় ২ প্লাটুন ও ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোডে ১ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, নাশকতার আশঙ্কায় জেলার ৩টি স্থানে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

কেএইচ