সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালনের জন্য নয়জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন—কাজী এবাদত হোসেন, কে এম জাহিদ সরওয়ার কাজল, কাজী জিনাত হক, মো. মাহমুদ হাসান তালুকদার মিন্টু, ড. জাকির হোসেন, সাহেদ নুর উদ্দিন, ড. আখতারুজ্জামান, এ কে এম জহিরুল হক ও মাহবুবুল ইসলাম।
সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামীকাল সোমবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি নিয়োগপ্রাপ্ত বিচারপতিদের শপথবাক্য পাঠ করাবেন।
এএস





