ময়মনসিংহের হালুয়াঘাট ঢাকাগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এতে আরও ৫ যাত্রী আহত হন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার রঘুনাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হতাহতরা সবাই বিভিন্ন স্কুল ও কলেজশিক্ষার্থী। ২১ ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপির র‌্যালিতে অংশ নিতে যাচ্ছিলেন তারা।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রহেলা গ্রামের সবুজ আহমেদ (১৮), সাকিব, বাঘমারার আরিফুল ইসলাম (১৮) ও নিশ্চিন্তপুরের সোহাগ মিয়ার ছেলে মিজান।

আহতরা হলেন- নিশ্চিন্তপুর গ্রামের আলমগীরের পুত্র লিমন, আবুল কাশেমের পুত্র শামীম, আলমগীর হোসেনের পুত্র ইমন, আতুয়াজঙ্গল গ্রামের আবদুল হামিদের পুত্র জাহাঙ্গীর ও শহীদের পুত্র হৃদয়।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলী আজগর বলেন, হতাহতরা বিএনপির কর্মী-সমর্থক।

হালুয়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা এমদাদুল হক বলেন, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুইযাত্রী নিহত হন। এছাড়া এই দুর্ঘটনায় একই অটোরিকশার পাঁচ যাত্রী আহত হলে তাদের হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানান তিনি।

এমবি