সাভারের আশুলিয়ায় ট্রাক চাপায় আমান উল্লাহ (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (২৮ মে) সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জিরাবো বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমান উল্লাহ আশুলিয়ার টাঙ্গাবাড়ি এলাকার নুরুল হকের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক দিয়ে মোটরসাইকেল যোগে ইয়ারপুর যাওয়ার পথে জিরাবো এলাকায় আমান উল্লাহকে একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আশুলিয়া থানা পুলিশ।

ওএফ