সাভারে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৬ যুবকের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তদের একজনকে এক বছর ও অপর ৫ জনকে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মোল্লা তার নিজ কার্যালয়ে রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজা প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মোল্লা জানান, মাদক বিক্রি ও সেবন করে মাতলামির অভিযোগে সাভারের কান্দি ভাকুর্তা ও সলমাসি গ্রাম থেকে ৫ যুবককে আটক করে নিয়ে আসে ডিবি পুলিশ। এ ছাড়া আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকা থেকে মানুন নামে আরও এক যুবককে আটক করে নিয়ে আসে আশুলিয়া থানা পুলিশ।

এ সময় ভাকুর্তা থেকে আটক ৫ জনের মধ্যে ১০ লিটার চোলাই মদসহ গ্রেফতার আইউব আলীকে (৪৫) এক বছর, মো. আলম (২৬), হালান মিয়া (২৪), রানা হামিদ (২৮), রিপন মিয়া (২০) ও মামুন হোসেনকে (২৪) ছয় মাস করে কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানো হয়।

জেআই