মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ইউএনও’র বিরুদ্ধে উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে ১৫ লাখ টাকার পশুর হাট মাত্র ১ লাখ ৭২ হাজার টাকায় ইজারা দেয়ার অভিযোগ রয়েছে।

আজ মঙ্গলবার ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ আনেন ওই এলাকার ব্যবাসায়ী সফিকুল ইসলাম। এসময় আব্দুল হান্নানসহ বেশ কয়জন এলাকাবাসী ও ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, ১৫ লাখ টাকার হাট মাত্র ১লাখ ৭২ হাজার টাকায় ইজারা দেয়ার সরকার বড় অংকের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।

গত ১৪ সিপ্টেম্বর বাঘরা বাজার সংলঘঅস্থায়ী পশুর হাটের ইজারা পেতে স্থানীয় একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান আবেদন করে। টেন্ডারের মাধ্যমে এ হাট ইজারা না দিয়ে পছন্দের লোককে নাম মাত্র দরে হাট ইজারা দেয়া হয়।অথচ গত ২০০৭ সালে এ হাট ইজারা দেয়া হয় ৬ লাখ টাকা।

ব্যবসায়ী সফিকুল ইসলাম হাটের ইজারা নেয়ার ক্ষেত্রে ১৫ লাখ টাকা দর উল্লেখ করে আবেদন করেন। কিন্তু স্থানীয় অপর ব্যবসায়ী মোকসেদ মাতবরকে মাত্র ১ লাখ ৭২ হাজার টাকায় এ হাট বরাদ্দ দেয়া হয়।

এদিকে এই হাট ইজারা নিয়ে সফিকুল ইসলাম হাইকোর্টে গত ২৯ সেপ্টেম্বর. একটি রিট পিটিশন নং-৮৯৪২/১৪ দায়ের করেন। আদালত শুনানি শেষে ওপেন টেন্ডারের সিডিউল বিক্রি এবং সবোচ্চ দর দাতাকে হাট দেয়ার নির্দেশ দেন।

কিন্তু কিন্তু আদালতের এ আদেশ অমাণ্য করে ইউএনও জাহানারা বেগম তার পছন্দের লোককে কম দরে হাট বরাদ্দ দেন। এ হাট ইজরা পাওয়ার ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ী সফিকুল ইসলাম।

একে/এসএইচ