বগুড়ার শেরপুর পৌর শহরের ধুনট মোড়ে খাদ্য গুদামের সামনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার আব্দুল আজিজ (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত আব্দুল আজিজ উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধর্মকাম গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ধুনট মোড়ে নওগাঁ থেকে শেরপুরের শেরুয়া বটতলাগামী এম আর চালকল পরিবহনের একটি ট্রাক ও বগুড়াগামী সরকার ট্রাভেলস নামে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নিহত মারা যান। এসময় আহত হন আরো ১০ জন।
জেএ





