ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে সূরার সদস্য অধ্যাপক জসীম উদ্দিনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহের ফুলবাড়ীয়া বাজারস্থ নিজস্ব বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১৩ সালে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় পুলিশের কাজে বাধা দানের দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এসএইচ





