চট্টগ্রামের ফটিকছড়ি থানার নাজিরহাট এলাকা থেকে আজম খান নামে এক শিবিরকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১১টার দিকে হালদা নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আজম খান ফটিকছড়ি উপজেলার শাহনগর গ্রামের হাজীর মোহাম্মদ বাড়ির আমীর খানের ছেলে। রাজনৈতিক বিরোধের জের ধরে আজমকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, নাজিরহাট নতুন হালদা ব্রিজের পশ্চিম পাশে হালদা পাড়ে ঝোপের মধ্যে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার নিয়ে আসে। এসময় একটি ছুরি উদ্ধার করা হয়।

হত্যাকাণ্ডের ঘটনায় রাজনৈতিক কোন সংশ্লিষ্টতা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুসিউদদৌলা রেজা।

এআর