রাজধানীর মগবাজারের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার রাত পৌনে ৮ টার দিকে ওই এলাকার ১২৬/১,কাজী ভবনের ৭ম তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটের সময় মগবাজার এলাকায় ৮ তলা একটি ভবনের ৭ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে।

তবে অগ্নিকান্ডের কারণ এখনও জানা যায়নি বলে জানান তিনি।

এআইজে