জয়পুরহাট সদর থানা পুলিশ প্রায় ১৯ লাখ টাকা মূল্যের ভারতীয় থ্রি-পিস ও শাড়িসহ বিভিন্ন ধরনের কাপড় জব্দ করেছে। রোববার রাতে জয়পুরহাট-ঢাকা মহাসড়কের বানিয়াপাড়ায় একটি পিকআপে তল্লাশি চালিয়ে কাপড়গুলো জব্দ করা হয়। ওই সময় পিকআপ চালকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

জয়পুরহাট সদর থানা পুলিশ জানায়, জয়পুরহাট থেকে ছাড়া ঢাকাগামী একটি পিকআপে করে ওই কাপড়গুলো নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ পিকআপে তল্লাশি চালিয়ে ভারতীয় কাপড়গুলো জব্দ করে। এ সময় চালক মিন্টু মিয়া ও হেলাপার আব্দুর রহিমকে আটক করে পুলিশ।

সদর থানার ওসি আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেআই