গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে যমুনা স্পিনিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার ভোর সোয়া ৫টার দিকে ওই কারখানার রিসাইক্লিনিং সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

ফায়ার সার্ভিস ও শ্রমিকরা জানায়, ভোর সোয়া ৫টার দিকে যমুনা স্পিনিং কারখানার একতলা টিন সেট ভবনের তুলা রিসাইক্লিনিং সেকশন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ফিনিশিং এবং সুতার গুদামে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গাজীপুরের কালিয়াকৈর, জয়দেবপুর, শ্রীপুর, সাভার, ইপিজেড ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে এ ঘটনায় পার্শ্ববর্তী শামীম স্পিনিং কারখানায়ও আগুন লাগার আশঙ্কা দেখা দিয়েছে বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন।


এমএনজে