একটি ম্যাগজিন, বিদেশী পিস্তলসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
বগুড়া শহরের করনেশন স্কুলের পাশে নির্মাণাধীন ভবন থেকে মঙ্গলবার রাতে ১০টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- শহরতলির মাটিডালি এলাকার এমরান (২৬), হিরোন (২৫) ও শাকিল (২৮)।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) উজ্জ্বল কুমার রায় জানান, অস্ত্র আইনে আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেএ





