সৌদি আরবের রাজধানী রিয়াদে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক বাংলাদেশী। ওলাইয়া কিং আব্দুল্লাহ রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন (৩৮) কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার দুলখার ইউনিয়নের সাইদুল হক ভুইয়ার ছেলে।
বুধবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাদের তাকে বহনকারী গাড়ীটিকে ধাক্কা দেয়।
নিহত আলাউদ্দিন মিয়ার বন্ধু আবুল বশির এ খবর নিশ্চিত করেন।
নিহতের লাশ বর্তমানে স্থানীয় সেমুসী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আলাউদ্দিন ভুইয়া রিয়াদের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মরত ছিলেন।
এএইচ





