রাজধানীতে ট্রেনে কাটা পড়ে ও ট্রেনের ধাক্কায় দুজন নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

রাজধানীর দয়াগঞ্জ, মগবাজার, বিমানবন্দর ও জোয়ার সাহারা এলাকায় রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল মজিদ জানান, রোববার সকাল সাড়ে ৯টায় দয়াগঞ্জ ব্রিজ সংলগ্ন রেললাইনে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়।

সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত মগবাজার পেয়ারাবাগ রেললাইন, বিমানবন্দর-ক্যান্টনমেন্টের মধ্যবর্তী এলাকায় রেললাইনে কাটা পড়েন। পরে হাসপাতালে নেয়া হলে তাদের মৃত্যু হয়।

অপরদিকে জোয়ার সাহারায় ট্রেনের ধাক্কায় আহত হয়ে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অপরজন।

নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এসএইচ