রাজধানীর সবুজবাগ এলাকা থেকে সুমন (২৫) নামে এক যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে আহমেদবাগ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোস্তাজিদুর রহমান জানান, সকাল ৭টার দিকে আহমেদবাগ এলাকায় একটি লাগেজ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ লাগেজ খুলে মাথাবিহীন ওই যুবকের লাশ উদ্ধার করে। অনুসন্ধান করে ওহাব কলোনির একটি বাসা থেকে ওই যুবকের মাথা উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।
সুমন ওই বাসার ভাড়াটিয়া ছিলেন বলে জানিয়েছেন বাসার মালিক।
এমএম





