ঝিনাইদহে আয়ুব হোসেন (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকেকুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে লাশ কাটা ঘরের সামনে এ ঘটনা ঘটে।
আয়ুব হোসেন জেলা শহরের পৌর এলাকার শান্তিনগর পাড়ার বাসিন্দা ও পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালের সামনে থেকে আয়ুব হোসেন শান্তিনগর পাড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথে লাশ কাটা ঘরের সামনে পৌঁছালে তাকে ৩/৪ জন এলোপাতাড়িকুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
তিনি জানান, দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হামলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
এদিকে আয়ুব হোসেনের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন ঝিনাইদহ সদর হাসপাতলের কর্তব্যরত চিকিতসক ডা. বায়োজিদ হোসেন।
কেএইচ





