পদ্মাসেতুর ৩৫ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দুপুর ২টায় ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজলার নিমতলা এলাকায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
এ সময় মন্ত্রী বলেন, পদ্মাসেতুর ১৪ নম্বার পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। চলতি বর্ষায় সেতুর নির্মাণকাজের কোনো ব্যঘাত ঘটবে না।
তিনি আরো বলেন, একটি মোটরসাইকেলে তিনজনের বেশি উঠবেন না। মোটরসাইকেল চালকদের দুর্ঘটনা এড়াতে অবশ্যই হেলমট ব্যবহার করতে হবে।
এরআগে সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করেন। এছাড়া কয়েকটি যানবাহনকে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এমআইএস





