রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মোহাম্মদপুর পূর্ব থানার উদ্যোগে ছিন্নমূলের শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে। মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

সেলিম উদ্দীন বলেন, দেশে মৌসুমী শৈত্যপ্রবাহের প্রভাবে তাপমাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় সারাদেশের মত ঢাকা নগরীতেও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। ফলে প্রান্তিক জনগোষ্ঠী ও শ্রমজীবী মানুষ প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছেন। তাই আমরা শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে সীমিত সামর্থ নিয়ে এগিয়ে এসেছি। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে কিছুটা হলেও সহায়ক হবে।

মহানগরী আমীর বলেন, আর্তমানবতার কল্যাণই হচ্ছে ইসলামের মূলনীতি। তাই তাই শীতার্ত মানুষের কল্যাণ সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য সকলকে বিশেষ করে বিত্তমান মানুষকে দানের হস্ত প্রসারিত করতে হবে। যার যতটুকু সামর্থ আছে তাই নিয়েই বিপন্ন মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। তিনি দুর্গত মানুষের সাহায্যে সরকার, সকল রাজনৈতিক দল, দাতা সংস্থা সহ সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আশার আহবান জানান।

এসময় তিনি ২৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শীতার্ত মানুষের সাহায্যার্থে সক্ষম লোকদের বাড়ী বাড়ী গিয়ে তহবিল সংগ্রহ ও নিজ উদ্যোগে দুর্গত মানুষে কাছে প্রয়োজনীয় সাহায্য পৌঁছানোর জন্য সকল স্তরের দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

থানা আমীর ও বিশিষ্ট সমাজসেবক জিয়াউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা এবং কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন। উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি সৈয়দ মনজুর হোসেন ও জামায়াত নেতা মোস্তাক আহমদসহ অন্যরা। (প্রেস বিজ্ঞপ্তি)