নাশকতার আশঙ্কায় ঝিনাইদহে বিএনপি-জামায়াতের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। তবে আটককৃতদের নাম জানা যায়নি।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে জেলার সদর ও হরিণাকুণ্ডু উপজেলা থেকে তাদের আটক করা হয়।

ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে হরিণাকুন্ডু উপজেলা থেকে একজন জামায়াত কর্মী ও সদর উপজেলা থেকে দুইজন বিএনপি কর্মীকে আটক করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

কেএইচ