আজ ২৪ অক্টোবর, জাতিসংঘ দিবস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ১৯৪৫ সালের এই দিনে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।

আর ১৯৪৭ সালে জাতিসংঘ সনদ অনুমোদনের পর থেকে ২৪ অক্টোবরকে সদস্য রাষ্ট্রগুলোতে জাতিসংঘ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

১৯৭১ সালে জাতিসংঘ দিবসে সদস্য রাষ্ট্রগুলোতে ছুটির দিন ঘোষণায় সাধারণ পরিষদে প্রস্তাব অনুমোদিত হয়।

১৯৪৫ সালের এই দিনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে জাতিসংঘ। ইতোপূর্বে গঠিত লিগ অব নেশনস বিলুপ্ত হওয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে এ ধরনের আরেকটি সংস্থা গঠনের তীব্র প্রয়োজন অনুভূত হয়। মূলত তা থেকেই বিশ্বের সর্বোচ্চ ক্ষমতার এই আন্তঃরাষ্ট্রীয় সংস্থাটি গঠিত হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশগুলোর প্রায় চার বছরের চেষ্টা ও ধারাবাহিক আলোচনার প্রেক্ষাপটে ১৯৪৫ সালের এই দিনে প্রাথমিকভাবে ৪৬টি সদস্য দেশ জাতিসংঘ সনদকে অনুসমর্থন দেয়।

এএস