সরকারের পদত্যাগের দাবীতে ও ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টা হরতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকা ছাত্রদলের ধর্মঘটের সমর্থনে মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

মিছিলটি জাদুঘরের পাশ থেকে সকাল ৮ টায় শুরু হয়ে সামনের দিকে যেতে চাইলে পুলিশের বাধার মুখে দুটি গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে ছত্রভঙ হয়ে যায়।

মিছিলে উপস্থিত ছিলেন সূর্যসেন হলের ক্রীড়া সম্পাদক মারুফ-উল ইসলাম রনিক, মুজিব হলের সদস্য আকবর আহম্মেদ ,এসএম হলের ক্রীড়া সম্পাদক তানভীর রেজা রুবেল, এসএম হলের তানজীল হাসান, জিয়া হলের মাসুদ আলম, জাফর (এস এম হল), শফিক (মহসিন হল),শাকির (একুশে হল), রিয়াদ (একুশে হল), রুবেল (মুজিব হল), জাকির (এফ রহমান হল),আরিফ (মুজিব হল), শফিক(সূর্যসেন হল) সহ আরও অনেকে।

ইআর