নারায়নগঞ্জের চাষারায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এসময় তারা অপর একটি বাস ও ২টি প্রাইভেটকারেও ভাংচুর চালায়। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
শনিবার সন্ধা ৫টা ৩০মিনিটের দিকে এ ঘটনা ঘটে ।

বাসের হেলপার ভুট্টো মিয়া বলেন, আনন্দ পরিবহনের (নারায়নগঞ্জ,ব-১১০০৪৬) বাসটি নারায়ণগঞ্জ থেকে কয়েকজন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিলো। গলাচিপা মোড়ে পৌছালে ৭-৮ জন যুবক হঠাৎ লাঠিসোটা নিয়ে বাসটি আটক করে ভাঙচুর করে এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে বাস থেকে যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি বলে জানান হেলপার ভুট্টো। তিনি বলেন, এসময় তারা অপর একটি বাস ও দু'টি প্রাইভেটকার ভাংচুর করে।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই বাসের বেশিরভাগ অংশ পুড়ে যায়।

নারায়ণগঞ্জ সদর মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। কাউকে আটক করা সম্ভব হয়নি।
এমকে