লক্ষীপুরের প্রবীণ সাংবাদিক আবদুল মান্নান ভূঁইয়া (৮০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি লক্ষীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও লক্ষীপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক এলান পত্রিকার সম্পাদক ছিলেন।
আজ (২৮ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে লক্ষীপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত জনিত কারণে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, ১৯৮৪ সাল থেকে আবদুল মান্নান ভূঁইয়া এলান পত্রিকার সম্পাদনা করা ছাড়াও দৈনিক ভোরের মালঞ্চের সম্পাদক মন্ডলীর সভাপতি ছিলেন।
প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লক্ষীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, লক্ষীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন।
এছাড়াও লক্ষীপুর গণমাধ্যম সম্পাদক পরিষদের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ, লক্ষীপুর সম্পাদক-প্রকাশক পরিষদের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আকতার আলম, দৈনিক লক্ষীপুর সমাচার পত্রিকার নির্বাহী সম্পাদক মো: সোহেল রানা, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি আলমগীর হোসেন সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা শোক প্রকাশ করেন।
আলমগীর/এমবি





