যশোরের বেনাপোলে বাস ও টেম্পু শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে তিন জন আহত হয়েছেন।

রোববার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই মোটরশ্রমিক ইউনিয়ন বেনাপোল-যশোর সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে। বাস শ্রমিকরা বেনাপোল বাস স্ট্যান্ডে সড়কের ওপর যত্রতত্র বাস দাঁড় করিয়ে সড়ক অবরোধ করে রেখেছে। ফলে যাত্রীবাহী বাস, আমদানি ও রফতানিকৃত পণ্য বোঝাই শত শত ট্রাক আটকা পড়েছে বন্দর এলাকায়। পঁচনশীল পণ্যসহ ঢাকা-কলকাতা বাসও আটকা পড়েছে।

জেলা বাস মালিক সমিতির সহ-সভাপতি হাফিজুর রহমান জানান, বেনাপোল-যশোর সড়কে অবৈধ নসিমন করিমন চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হযেছে। মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ কয়েক দফা বৈঠক করেও কোনো ফল হয়নি। ফলে বন্দর থেকে খালাস করা পঁচনশীল পণ্যসহ পণ্য বোঝাই শত শত ট্রাক আটকা পড়ে বন্দরে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট।

ঢাকা, ৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ