কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে বিদেশী মদ ও আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দুপুরে বিজিবি'র পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে দৌলতপুর সীমান্তের আকন্দপাড়া ও হাতিশলার মাঠে অভিযান চালিয়ে ১৮০ বোতল ফেন্সিডিল ও ৯৬ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন।

চরচিলমারী ও মহিষকুডি বিওপি’র কমান্ডার সুবেদার আমজাদ হোসেন ও হাবিলদার আব্দুল খালেকের নেতৃত্বে ২টি টহল দল এ অভিযান চালায়।

আটককৃত মালামাল ধ্বংসের জন্য ৪৭ বিজিবি ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।

জেডআই