ময়মনসিংহ জেলার বিভিন্ন থানা এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭৩ জনকে গ্রেপ্তার করেছেন।
গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার ভোর ছয়টা পর্যন্ত জেলা পুলিশ পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
জেলার বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ নূরে আলম জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিভিন্ন মামলার আসামি। তাদের কারো কারো নামে গ্রেপ্তারি পরোয়ানা ও কেউ কেউ দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
প্রসঙ্গত, জঙ্গি ও সন্ত্রাসীদের আটকে গত ১০ জুন থেকে দেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করে পুলিশ।
এমই





