বাল্য বিয়ে পড়ানোর সময় হাতেনাতে আটক এক নিকাহ রেজিস্ট্রারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুন উজ্জামান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মাওলানা মো. জসিম উদ্দিন চুয়াডাঙ্গা পৌর এলাকার ৪নং ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার ও শহরের জ্বিনতলা মল্লিকপাড়ার আব্দুস সাত্তারের ছেলে।
বিচারক মামুন উজ্জামান জানান, বৃহস্পতিবার দুপুরে জসিম উদ্দিন শহরের ইসলামপাড়ার নাসির উদ্দিন মন্ডলের নাবালিকা মেয়ে খাদিজা বিবি নাসরিনের বিয়ে পড়াচ্ছিলেন।
নাবালিকা মেয়ের বিয়ে পড়ানোর জন্য বিয়ে বাড়িতে যাওয়ার অপরাধে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এআর





