সিলেট জেলার দক্ষিণ সুরমায় ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাইভেট কারের আরোহী ব্যাংক কর্মকর্তাসহ ৪জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও একজন। আহত ব্যক্তিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম জানা যায়নি।
রোববার ভোরে সিলেট- ফেঞ্চুগঞ্জ সড়কের হাজীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পূবালী ব্যাংকের বিয়ানীবাজার চারখাই শাখার কর্মকর্তা ধ্রুব জ্যোতি দাস (৩৬), মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আদিল চৌধুরী (৩৪), সঞ্জিত (৩০) ও প্রকৃতি (৩২) ।
ওসি খায়রুল ফজল বলেন, ফেঞ্চুগঞ্জ থেকে সিলেটগামী একটি প্রাইভেট কারকে পেছন থেকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে নেওয়ার পর অপর দুই জনের মৃত্যু হয়।
পুলিশ ট্রাকটি আটক করেছে, তবে চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
এআই





