মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ হওয়ায় অন্যান্য স্থানের মতো রংপুর শহরেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, জামায়াত-শিবিরের নাশকতা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কঠোর নিরাপত্তামুলক ব্যবস্থা নেয়া হয়েছে। এ ছাড়া নগরী ও জেলার বিভিন্ন স্থানে বাড়ানো হয়েছে টহল।
জামায়াত অধ্যুষিত এলাকাগুলোতেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
পুলিশের পাশাপাশি র্যাব-১৩ সদস্যরাও নগরীসহ জেলার বিভিন্ন উপজেলাতে টহল দিচ্ছে বলে জানা গেছে।
কেএইচ





