রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর নাম সুরাইয়া ইয়াসমীন ঝর্ণা (৩৮)।

শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে তার লাশ উদ্ধার করে বলে টাইমনিউজবিডিকে নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই ইসমাইল হোসেন।

তিনি বলেন, তেজগাঁও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষক কোয়াটারের তিস্তা ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের স্বামী ড. মোহাম্মদ আলী। তাদের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ার চরমোহনপুর।

নিহতের ভাই মনিরুজ্জামান পান্না জানান, গত রাতে স্বামীর সঙ্গে ঝর্ণার ঝগড়া হয়। পারিবারিক কলহের জেরেই ফ্যানের সঙ্গে কাপড় দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তাদের মৌমিতা (১০) সৌমিতা (৭) নামের দুইটি মেয়ে রয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে।

এমআর