বেতন-বোনাসের দাবিতে অনশনরত তোবা গ্রুপের পোশাক শ্রমিকদের সমর্থন জানাল চট্টগ্রাম শ্রমিক দল।

সোমবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে তোবার শ্রমিকদের সমর্থনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স ম জামাল উদ্দিনের সভাপতিত্বে এই মানবন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন সরকার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, তোবা গ্রুপের আন্দোলনরত শ্রমিকদের পাশে রয়েছে চট্টগ্রাম মহানগর ও বৃহত্তর চট্টগ্রামের শ্রমিকদলের নেতাকর্মীরা। বিজিএমইএ তোবা গার্মেন্টসের শ্রমিকদের দ্রুত সময়ের মধ্যে পাওনা বুঝিয়ে দিতে ব্যর্থ হলে চট্টগ্রামেও এই আন্দোলন সম্প্রসারিত হবে।

ঢাকা,৪ আগস্ট (টাইমনিউজবিডি.কম)//জেডআই