ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জ শ্রীনগরে বুধবার রাত সাড়ে ৭টায় পণ্যবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের নেতাকর্মীরা। শ্রীনগর উপজেলার ছনবাড়ি চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে পণ্যবোঝাই করে একটি ট্রাক জেলার লৌহজং উপজেলার মাওয়াস্থ শিমুলিয়া ফেরিঘাটের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে শ্রীনগরের ছনবাড়ি চৌরাস্তায় ট্রাকের পেছনের দিকে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় বালি ও পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ট্রাকের পেছনের অংশ পুড়ে গেছে বলে জানান তিনি।

জেআই