মেহেরপুরের গাংনী উপজেলায় গাঁজা রাখা ও বিক্রির দায়ে দুই মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার শিশিরপাড়া গ্রামের শমসের আলীর ছেলে মানিক (২৫) ও মেহেরপুর সদরের উজলপুর গ্রামের শফিউল আলমের ছেলে সজল মন্ডল (৪৫)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোক্তার হোসেন জানান, সকালে শিশিরপাড়া থেকে মানিককে পাঁচ গ্রাম গাঁজা ও গাড়াবাড়িয়া থেকে ৩০ গ্রাম গাঁজাসহ সজলকে আটক করে পুলিশ।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক উভয়কে ছয় মাস করে কারাদণ্ডের নির্দেশ দেন।

এসএইচ