চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুতুবপুর সীমান্ত থেকে পাঁচ লাখ টাকা মূল্যের ৩,৬৬৫ পিসভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।
শনিবার ভোর ৫ টার দিকে এ ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, শনিবার ভোরে উপজেলার মুন্সিপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্সসহ কুতুবপুর সীমান্তের ৯২/৬ আর পিলারের কাছে টহল দেয়ার সময় ২ জন চোরাচালানিকে দেখে চ্যালেঞ্জ করে। এসময় তারা ২টি বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা তল্লাশি করে ৩,৬৬৫ পিস যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়।
কেএইচ





