চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিরমোড় এলাকায় একটি ট্রাকসহ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় ১৫ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে শহরের শান্তিরমোড় এলাকায় একটি ট্রাকসহ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে জামায়াত-শিবিরের কর্মীরা। পরে রাস্তায় ইট ফেলে ব্যারিকেড দেয়ার চেষ্টা করে তারা। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় গেলে তারা সটকে পড়ে। এসময় ঘটনাস্থল থেকে ১৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ। তবে তাদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।

এছাড়া হরতালের সমর্থনে আর কোথাও পিকেটারদের তৎপরতা লক্ষ্য করা যায়নি। শহরের অধিকাংশ দেকানপাট বন্ধ রয়েছে। হরতাল ও অবরোধের কারণে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বাস ছেড়ে যায়নি। তবে ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

জেলার অন্য কোথাও দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোনো সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি।

কেএইচ