গোপালগঞ্জের বিসিক শিল্প নগরী এলাকায় একটি তুলার গুদাম আগুনে পুড়ে গেছে । এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের মাস্টার নিয়ামূল হূদা জানান, বিসিক শিল্প নগরী এলাকায় শাহাদত হোসেন শেখের একটি তুলার গুদামে বৈদ্যুতিক শট সাকির্ট থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে খবর পেয়ে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে দুই ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কারখানর মালিক শাহাদত হোসেন শেখ।

এআই