যশোরের বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া রেললাইনের পাশ থেকে ইউএস এর তৈরী একটি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক অভিযানে এগুলো উদ্ধার করা হয়।

যশোর ২৬ বিজিবির বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুর রহিম টাইমনিউজবিডিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে একজন যুবক ভারত থেকে অস্ত্র এনে বেনাপোল চেকপোস্ট সংলগ্ন বড়আঁচড়া রেললাইনের পাশে অবস্থান করছেন। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে যুবকটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে প্যাকেটের মধ্য থেকে ইউএসএর তৈরী একটি পিস্তল ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পিস্তল ও ম্যাগজিন বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে বলে তিনি জানান।

এমআর