ঝিনাইদহের পাঁচ উপজেলায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত পুলিশ সদস্য শফিকুল ইসলাম জানান, বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করতে জেলার পাঁচ উপজেলায় অভিযান চালানো হয়।

অভিযানে সদর উপজেলা থেকে চারজন, হরিণাকুণ্ডু থেকে দুইজন, কালীগঞ্জ থেকে চারজন, শৈলকুপা থেকে তিনজন ও মহেশপুর থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। দুপুরের মধ্যে তাদের আদালতে পাঠানো হবে।

এআর