কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নে অস্ত্রসহ ২ যুবলীগ নেতাকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাত সাড়ে ৩ টার দিকে তাদেরকে আটক করে।

জানা যায়, র‌্যাব সোমবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের মকবুল হোসেন এর ছেলে যুবলীগ নেতা ইমাম হোসেন(৩৫) ও একই ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের মৃত আবদুস সালামের ছেলে আবুল খায়ের (৪২) কে অস্ত্রসহ আটক করে।

র‌্যাব কন্টলরুম টাইমনিউজবিডি’কে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের কাছ থেকে ২ টি পিস্তল, ১নলা বন্দুক, ১০ রাউন্ড গুলি উদ্বার করে। তাদের বিরুদ্বে পৃথক ২টি মামলা দায়ের করে।

ইআর