সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও বায়দুল কাদের বলেন, সড়ক দুর্ঘটনা আগের তুলনায় বর্তমানে  অনেক কমে  গেছে। সরক দুর্ঘটনা সম্পূর্ণ বন্ধ করার লক্ষে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় বিআরটিএ'র প্রধান কার্যালয়ে সড়ক নিরাপত্তা নিশ্চিত করণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিবহন মালিক শ্রমিকসহ স্ট্যাক হোল্ডারদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর ব্যাপারে মন্ত্রী বলেন, এ বিষয়টি প্রধানমন্ত্রী নিজেও দেখছেন এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

সরকারের একজন প্রভাবশালী শ্রমিক নেতার আপত্তির কারণে দীর্ঘদিন চালকদের শাস্তির আইনটি সংস্কার করা হচ্ছে না। সকল সড়ক দুর্ঘটনা বন্ধের জন্য শাস্তির আইনটি সংস্কার করা হবে।

বর্তমানে ফিটনেস বিহীন গাড়ীর বিরুদ্ধে অভিযান চলছে এসম্পর্কে তিনি বলেন, এসব গাড়ীর বিরুদ্ধে  ১০হাজার ৯৫৬টি মামলা হয়েছে।

জরিমানা করা হয়েছে ৭৮লাখ ৩২হাজার টাকা এবং ৪৫জনকে কারাদন্ড প্রদানসহ ২৯৬টি যানবাহনকে ডাম্পিংকরাহয়েছে।

সিটি কর্পোরেশন কোন গাড়ির অনুমোদন দিতে পারেনা। বরিশালে অনুমোদনহীন মাহেন্দ্র  গাড়িকে টোকেন দিয়ে চালানোর কারনে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। মন্ত্রী বলেন, সোনারগাঁও ও সিলেটে হাইওয়ের কাছে প্রশাসনের সামনে ব্যাটারী চালিত রিক্সা গ্যারেজে চার্জ দেওয়া হচ্ছে। এগুলো কিভাবে সম্ভব?

পরিবহন মালিকরা জানান, বর্তমানে প্রায় ২২লাখ গাড়ি রয়েছে। আর ড্রাইভারের সংখ্যা হলো ১৪লাখ।পর্যাপ্ত সংখ্যাক ড্রাইভার না থাকায় সমস্যা হচ্ছে। তারা মন্ত্রীকে ড্রাইভিং লাইসেন্স প্রদানের জন্যেও দাবি জানান।

এমকে