কক্সবাজারের উখিয়া সীমান্তে অনুপ্রবেশকারী ১০৮ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি সদস্যরা। এ সময় ফজলুল হক নামে এক বিজিবি সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে উখিয়া উপজেলার বালুখালীর পানবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সুবেদার ফজলুল হককে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দাকার সাইফুল আলম জানান, দালালরা বিপুল সংখ্যক রোহিঙ্গাকে মিয়ানমার থেকে নিয়ে এসে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকে। বালুখালী পানবাজার এলাকায় দুটি জিপে তুলে তাদের কুতুপালং ক্যাম্পে পাচারের সময় বিজিবি সদস্যরা ১০৮ জন রোহিঙ্গাকে আটক করে। এতে ক্ষিপ্ত হয়ে দালালরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় সুবেদার ফজলুল হক গুলিবিদ্ধ হন।
এএইচ





