সৌদি আরবের মক্কায় হজ পালন করতে গিয়ে এক বাংলাদেশি নারী হজযাত্রীর মৃত্যু হয়েছে। তিনি ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা। নিহত নারী হজযাত্রী নাম বেগম তাহমিনা নাসরিন (৪৮)। তার পাসপোর্ট নম্বর - বি এন (০২৭৪৭২২)।

সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মক্কার হজ কাউন্সিলর মাকসুদুর রহমান।

এ নিয়ে মক্কায় এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি মারা গেলেন। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। বিষয়টি নিশ্চিত করেছেন মক্কার হজ কাউন্সিলর মাকসুদুর রহমান।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ১৪৫টি ফ্লাইটে মোট ৫৩ হাজার ২৫৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৬০৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৮ হাজার ৬৪৯ জন সেখানে পৌঁছান।

এএস