ঝিনাইদহে বিভিন্ন মামলায় ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, জিআর ও সিআরসহ বিভিন্ন মামলায় সদর থানায় নয়, শৈলকুপায় পাঁচ, কালীগঞ্জে এক, হরিণাকুন্ডুতে দুই ও মহেশপুর থানায় চারজনকে গ্রেফতরা করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
কেএইচ





