বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ বাজারের শুকলা জুয়েলার্সের মালিক বিজয় বেপারী দুদিন ধরে নিখোঁজের ঘটনা ঘটেছে। রোববার বেলা এগারোটার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ বিজয় বেপারী রফিয়াদি গ্রামের মৃত সুখরঞ্জন বেপারীর ছেলে।

বিজয় বেপারীর প্রতিবেশী সচীন মিত্র জানান, রোববার বেলা এগারোটায় জুয়েলারীর মালামাল কেনার জন্য এক লাখ টাকা নিয়ে ভাড়ায় চালিত মটরসাইকেল যোগে বরিশালের উদ্দেশে রওয়ানা হন তিনি। ফিরতে দেরী দেখে বেলা ৩টার দিকে তাকে ফোন করা হয়।এ সময় তার ফোন বন্দ পাওয়া যায়। এরপর মোবাইলে যোগাযোগের চেষ্টার পাশাপাশি রাতভর বিভিন্ন এলাকায় খোঁজাখুজি করা হয়। এরপর তাকে না পেয়ে সোমবার সকালে বাবুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, বরিশাল যাওয়ার পথে বিজয় বেপারী নিখোঁজ হয়েছেন। এ বিষয়ে তারা খোঁজখবর নিচ্ছেন।

জেএ